
নিউজ ডেস্কঃ কোরবানির ঈদও কারাগারে কাটবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ৪০ বছরের রাজনৈতিক জীবনে এর আগে পাঁচটি ঈদ কারাগারে কাটিয়েছেন তিনি। গত বছরের ৮ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো কারাবন্দী হওয়ার পর ইতোমধ্যে কেটে গেছে ১৭ মাস। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। বেগম জিয়ার নানাবিধ অসুস্থতা নিয়ে বিএনপিতে উদ্বেগ রয়েছে। সঠিক চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, ঈদের দিন বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার সাথে দেখা করবেন পরিবারের সদস্যরা। তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান লন্ডন থেকে ঢাকা এসেছেন। তিনিও খালেদা জিয়ার সাথে দেখা করবেন।