News71.com
 Bangladesh
 11 Aug 19, 01:12 PM
 134           
 0
 11 Aug 19, 01:12 PM

জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু !!

জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু !!

নিউজ ডেস্কঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রাব্বি ও রায়হান নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জিঞ্জিরাম নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাব্বি দেওয়ানগঞ্জ উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের চৌখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে ও রায়হান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই শিশু দু’টি নিখোঁজ ছিল। সন্ধ্যায় স্থানীয় এক যুবক জিঞ্জিরাম নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় মরদেহ দু’টি তার পায়ে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন