
নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকায় ভিজিএফ চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ প্রশাসন।প্রাথমিকভাবে এসব চাল ভিজিএফের বলে নিশ্চিত করে উপজেলা প্রশাসন। চালের পরিমাণ প্রায় ৬৩ টন হবে। মালগুলো আটক হওয়ার পর ট্রাক চালক আবুল কালামের জবানবন্দিতে উপজেলা খাদ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকারের নাম চলে আসে। বিষয়টি নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সামনে স্বীকারোক্তি হলেও কোন ক্ষমতা বলে আইনের ফাঁকফোকর গলে গা-ঢাকা পড়লো খাদ্য কর্মকর্তার নাম। চাঞ্চল্যকর এ বিষয়টি প্রধান নায়ক খাদ্য কর্মকর্তাকে নিয়ে স্থানীয় জাতীয় পার্টি একটি র্যালি ও প্রতিবাদ সভা করে তবে কোনো ফলোদয় হয়নি। উল্টো সাধারণ ব্যবসায়ীরা পড়ে গেছে সংকটে।
উল্লেখ্য, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ভিজিএফের চাল নিয়ে একটি ট্রাক পৌর শহরের পুরাতন গরুহাটি সংলগ্ন মেসার্স সততা এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছে। এবং চালের বস্তাগুলো কিছুক্ষণের মধ্যে নামানো হবে। সাথেই ঘটনাস্থলে গিয়ে ১৫৯০ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। যার নং-ঢাকা মেট্রো-ট-১৬-৫৮৮৫। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলেও তিনি বলেন সত্যিকারের দোষীকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।