News71.com
 Bangladesh
 11 Aug 19, 01:04 PM
 114           
 0
 11 Aug 19, 01:04 PM

মালয়েশিয়ায় আজ বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন।।

মালয়েশিয়ায় আজ বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন।।

নিউজ ডেস্কঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াতেও আজ রবিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটিতে সবচেয়ে বড় ঈদ জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ নেগারায়। ঈদ উদযাপনে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ  প্রেসক্লাব অব মালয়েশিয়া, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারা প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান।এছাড়াও টিটিওয়াংসা বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, সুঙ্গাই বুলুহ, পুচং, মেরু, ক্লাং, জোহর বারু, পেনাং, মালাক্কাতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন