News71.com
 Bangladesh
 11 Aug 19, 12:17 PM
 113           
 0
 11 Aug 19, 12:17 PM

সাভারে সুতার গোডাউন আগুনে পুড়ে ছাই॥

সাভারে সুতার গোডাউন আগুনে পুড়ে ছাই॥

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় একটি সুতার গোডাউন আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার জমগড়ার ফ্যান্টাসি কিংডমের পাশে কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের সদস্যরা আজ রবিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ায় গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি সুতার গোডাউনে আগুনের লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর থেকে ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে৷ তিনি বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের সাপেক্ষে বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন