News71.com
 Bangladesh
 11 Aug 19, 08:34 AM
 109           
 0
 11 Aug 19, 08:34 AM

ডেঙ্গুতে মানুষ কষ্ট পাচ্ছে, নির্বাচনের সময় কিন্তু মনে রাখবে।।১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

ডেঙ্গুতে মানুষ কষ্ট পাচ্ছে, নির্বাচনের সময় কিন্তু মনে রাখবে।।১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গুতে মানুষ কষ্টে পাচ্ছে, নির্বাচনের সময় কিন্তু তারা এটা মনে রাখবে। তাই শুধু কথা বলে কাজ হবে না। ডেঙ্গু মুক্ত করতে কাজ করতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে নাসিম বলেন, ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে। তাই আমি বলব- আগামী এক বছর আপনারা বছরব্যাপী ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালান। সময়ের কাজ সময় করেন। মানুষ ডেঙ্গু নিয়ে ভয়ে আছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সিটি কর্পোরেশনকে বলব, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলব- এখন থেকে সারা দেশের পৌরসভাকে কাজে লাগান।

 

 

তিনি আরও বলেন, কলকাতা যদি ডেঙ্গুমুক্ত করতে পারে আমরা কেন পারব না। আজকে থেকে মনে করেন আমরা ডেঙ্গুবিরোধী যুদ্ধে নেমেছি। আগামী বছর যেন ডেঙ্গুর প্রকোপ দেখা না দেয়। আমরা আপনাদের পাশে আছি। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাসদ নেতা মীর হুসাইন আক্তার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন