News71.com
 Bangladesh
 11 Aug 19, 08:33 AM
 104           
 0
 11 Aug 19, 08:33 AM

রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত।।

রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পরে এক কলেজছাত্রী মারা গেছেন। আজ শনিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। নিহত তানজিনা আক্তার রুপা (১৭) ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতেন। তানজিনা আক্তার রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে রুপাকে সেখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম জানান, রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কিনা তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন