News71.com
 Bangladesh
 11 Aug 19, 08:33 AM
 109           
 0
 11 Aug 19, 08:33 AM

রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্তদেরও দেওয়া হচ্ছে কোরবানির পশু

রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্তদেরও দেওয়া হচ্ছে কোরবানির পশু

নিউজ ডেস্কঃ কক্সবাজারের ঈদুল আজহা উপলক্ষে রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠিকেও গবাদি পশু সহায়তা দেয়া হচ্ছে। দেশি-বিদেশি বেসরকারি সংস্থাসহ (এনজিও) নানা সংগঠন ও ব্যক্তি এসব গবাদি পশু সরবরাহ দিচ্ছে। শনিবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে কোরবানি উপলক্ষে গবাদি পশুর বিতরণ উদ্বোধন করেন।জেলা প্রশাসক এ প্রসঙ্গে আরো বলেন, সরকারি নির্দেশনা রয়েছে রোহিঙ্গাদের প্রদত্ত সহায়তার মধ্যে শতকরা ২৫ ভাগ স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে দিতে হবে। সেই অনুযায়ি রোহিঙ্গাদের পাশাপাশি যাবতীয় সহায়তার অংশ স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার জানান, এ পর্যন্ত ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠির মাঝে ৩০০টি গবাদি পশু এবং রোহিঙ্গাদের জন্য আড়াই হাজার গবাদি পশু বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র মুজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন