
নিউজ ডেস্কঃ নারীর প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সুলতানা আফরোজকে সম্মাননা দেওয়া হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয় । অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।