
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মহাসড়কে গাড়ির গতি ধীর হলেও রাস্তায় যানজট নেই। শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সড়কের বেহাল দশা নয় বরং পশুবাহী গাড়ির জন্যই যানবাহনের গতি ধীর রয়েছে। ওবায়দুল কাদের বলেন, বেহাল রাস্তার জন্য কোথাও যানজট রয়েছে বলে কোনো তথ্য আমার কাছে নেই। পরশু দিন দুর্যোগ ও বৈরি আবহাওয়া ছিল, তার প্রভাব শুক্রবারও রাস্তার উপর পড়েছে। পশুবাহী গাড়ির কারণে ঈদুল আযহায় না চাইলেও গাড়ি ধীর হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।