News71.com
 Bangladesh
 10 Aug 19, 10:04 PM
 123           
 0
 10 Aug 19, 10:04 PM

৯ টাকার পানি ১৬ টাকা করার প্রস্তাব পাশ করল চট্টগ্রাম ওয়াসা॥

৯ টাকার পানি ১৬ টাকা করার প্রস্তাব পাশ করল চট্টগ্রাম ওয়াসা॥

নিউজ ডেস্কঃ আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ৯ টাকা ৯২ পয়সার স্থলে ১৬ টাকা ও বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সার স্থলে ৪০ টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে চট্টগ্রাম ওয়াসা।গতকাল শুক্রবার ওয়াসার বোর্ডসভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম। তিনি বলেন, পানির প্রকৃত উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ে  অনুমোদন হলে নতুন দাম কার্যকর হবে। চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, বর্তমানে প্রতি হাজার লিটার পানি উৎপাদনে খরচ হয় প্রায় ১৬ টাকা। বিক্রি হচ্ছে এর চেয়ে কম দামে। সরকার এ টাকা ভর্তুকি দিচ্ছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম পানির দাম বাড়ানো যায় কিনা খতিয়ে দেখতে বলেন। এজন্য উৎপাদন ব্যয় অনুযায়ী দাম রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন