
নিউজ ডেস্কঃ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের শিমুলিয়া ঘাটে শনিবার সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। লঞ্চ, স্পিডবোট ও ফেরি ঘাটেও উপচেপড়া ভিড় দেখা গেছে। সময় বৃদ্ধির সঙ্গে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।শনিবার সকাল থেকে এই নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো.নাসির। সংস্থাটির শিমুলিয়া ঘাটের এই কর্মকর্তা আরও জানান, গতকাল শুক্রবার থেকে নৌরুটের পরিস্থিতি ভাল থাকায় ফেরি চলাচলে কোন সমস্যা হচ্ছে না। তবে মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটু বিলম্ব হলেও যানবাহন পারাপার অব্যাহত আছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে শিমুলয়া ঘাটে পদ্মা পাড়ি দিতে ৮ থেকে ৯ শতাধিক যাত্রীবাহী গাড়ি অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আবহাওয়া ফেরি চলাচলের জন্য উপযোগী জানিয়ে এই কর্মকর্তা বলেন, 'আবহাওয়া ভাল থাকলে ফেরি চলাচলে কোনো সমস্যা থাকবে না। গাড়ির চাপ থাকলেও তা ধীরে ধীরে কমে আসবে।