News71.com
 Bangladesh
 10 Aug 19, 07:31 PM
 101           
 0
 10 Aug 19, 07:31 PM

অনুমতি দিলে বাসায় গিয়ে মশার স্প্রে করা হবে॥ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

অনুমতি দিলে বাসায় গিয়ে মশার স্প্রে করা হবে॥ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, নগরের বাসিন্দারা অনুমতি দিলে তাদের বাসায় গিয়ে এডিস মশা ধ্বংস করতে স্প্রে করা হবে। আজ শনিবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে পৌরকরদাতাদের মাঝে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র খোকন বলেন, এডিস মশা বাইরে থেকে আসে না, এটা বাসার ভেতরে, ফুলের টবে, খাটের ভেতরে বাসা বাঁধে, জমে থাকা পানিতে ডিম দেয়। এজন্য আমরা চেষ্টা করছি বাসাগুলোতে কাজ করার। তাছাড়া বাড়ির মালিক যদি অনুমতি দেন, তাহলে বাসায় গিয়ে স্প্রে করে আসবো। দুর্যোগপূর্ণ সময়ে আমরা সবার সহযোগিতা চাই। তিনি আরো বলেন, এডিস মশার প্রাদুর্ভাব শুধু বাংলাদেশে নয়, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ১২৬টি দেশে রয়েছে। আমরা মার্চ মাস থেকে এডিস মশা ধ্বংসে কাজ শুরু করেছি, যা এখনও চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন