News71.com
 Bangladesh
 10 Aug 19, 07:29 PM
 95           
 0
 10 Aug 19, 07:29 PM

১৫ আগস্ট টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

১৫ আগস্ট টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্যাক্স বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। ওই দিন বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এতে অংশ নেবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন