
নিউজ ডেস্কঃ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ। মন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমে গতকাল শুক্রবার আব্দুল আলিম জানান, গত মাসে ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন দীপু মনির স্বামী। এরমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। অবস্থার উন্নতি না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজকে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব বলেন, ‘গত শুক্রবার ভারতের মুম্বাই থেকে ফিজিওথেরাপিস্ট এসেছিলেন। তিনি দেখে পরামর্শ দিয়েছেন উনাকে নিয়ে যাওয়ার জন্যে। এখন এয়ার অ্যাম্বুলেন্স যোগাড় করেছি। উনাকে আগামীকাল রোববার সকালে মুম্বাই নিয়ে যাওয়া হবে। মন্ত্রীসহ পরিবারের আরও অন্তত দুজন সদস্য তার সঙ্গে থাকবেন।’