News71.com
 Bangladesh
 10 Aug 19, 12:48 PM
 79           
 0
 10 Aug 19, 12:48 PM

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ॥ নিহত ১

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ॥ নিহত ১

নিউজ ডেস্কঃ শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মাদক বিক্রির আধিপত্যকে কেন্দ্র করে গতরাতে শ্রীবর্দী উপজেলার ঢনঢনিয়া গ্রামে মাহফুজ ও তারা মিয়ার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে তারা মিয়া ও তার সমর্থক রসুল মিয়া গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে নেয়া হলে, তারা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন