News71.com
 Bangladesh
 22 May 19, 07:41 PM
 133           
 0
 22 May 19, 07:41 PM

হৃদরোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম এর মৃত্যু ।।

হৃদরোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম এর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার (৩৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ বুধবার (২২ মে) সকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছেন সভাপতি র্যা ব মহাপরিচালক ডক্টর বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।মো. জসিম উদ্দিন ১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন তিনি।

জানা যায়, জসিম ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন। মেধাবী এই কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন