News71.com
 Bangladesh
 22 May 19, 07:09 PM
 146           
 0
 22 May 19, 07:09 PM

রাসেলকে আজও ক্ষতিপূরণ দেয়নি গ্রিনলাইন॥ ক্ষুব্ধ হাইকোর্ট

রাসেলকে আজও ক্ষতিপূরণ দেয়নি গ্রিনলাইন॥ ক্ষুব্ধ হাইকোর্ট

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস চাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে আদালত নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধ না করায় গ্রিনলাইন পরিবহনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।ক্ষতিপূরণের বাকি টাকা দিতে আগামী ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে টাকা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা গ্রহণের আদেশ দেবেন বলেও জানিয়েছেন আদালত।আজ বুধবার (২২ মে) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, রাসেলের জন্য ক্ষতিপূরণ দাবি করে দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের আদেশ দেন গ্রিনলাইন পরিবহনকে। আদালতের একাধিক তাগাদার পর গত ১০ এপ্রিল ক্ষতিপূরণের ৫ লাখ টাকা পরিশোধ করেছিল গ্রিনলাইন। বাকি টাকা পরিশোধের জন্য ২২ মে পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত।

আদালতের নির্ধারিত আজকের তারিখ পর্যন্তও ক্ষতিপূরণের বাকি টাকার কিছুই পরিশোধ করেনি গ্রিনলাইন। এ বিষয়ে আদালতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি তারা। আদালতের নির্ধারিত সময়ের মধ্যে গ্রিনলাইন ক্ষতিপূরণের এই টাকা পরিশোধ না করায় তাতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন হাইকোর্ট। এ সময় গ্রিনলাইন কর্তৃপক্ষের উদ্দেশে আদালত বলেন, আদালতের উদারতাকে দুর্বলতা হিসেবে নেবেন না।পরে আদালত রাসেল সরকারের কাছে ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধের জন্য গ্রিনলাইন পরিবহনকে আগামী ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। আদালত আরও বলেন, এই সময়ের মধ্যে টাকা না দিলে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন