News71.com
 Bangladesh
 22 May 19, 12:16 PM
 114           
 0
 22 May 19, 12:16 PM

মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে খবর প্রকাশ করায় এসএ টিভির সিইওসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা॥

মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে খবর প্রকাশ করায় এসএ টিভির সিইওসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা॥

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে মানহানিকর খবর পরিবেশনের অভিযোগে করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে করা মামলায় এসএ টিভির সিইও সালাহউদ্দিন জাকিসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা এ দেশ দেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী হারুনর রশীদ গুঞ্জন। এ মামলার অন্য আসামিরা হলেন,এসএ টিভির চিফ রিপোর্টার বাদশা, স্টাফ রিপোর্টার সোহেল ও সালাহ উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তি। মামলাটি করেছেন রংপুর নগরীর মনোহর চওড়া পাড়া এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশীদ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে , একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ যোগ্য ও নিষ্ঠাবান সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রীপরিষদ গঠন করেছেন। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আসামিরা মন্ত্রী পরিষদের সম্মানীত সদস্যদের সুনাম ক্ষুণ্ম করার জন্য রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে এসএ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল উদ্দেশ্যমূলকভাবে এবং জহির মিয়া নামে এক ব্যক্তিকে প্ররোচিত করে একটি সাক্ষাৎকার ধারণ করেন। ঢাকা বিমান বন্দর রেলওয়ে স্টেশনের কাছে সাক্ষাৎকারটি ধারণ করা হয়। পরে তা এসএ টিভির অনুষ্ঠান হিসেবে সালাহ উদ্দিন তালুকদার নামে এক ব্যক্তির ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। ভিডিওতে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির নামে মিথ্যা অভিযোগ করেন। যা ছিল মানহানিকর। ভিডিওটিতে জহির নামে এক ব্যক্তি বলেন তার ৪০ বিঘা সম্পত্তি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জবর দখল করে ভোগ করছেন।

এ ছাড়াও বাণিজ্যমন্ত্রীর নামে আরও বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর বক্তব্যও প্রচার করা হয়। এই ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর ৭ লাখ ৬৫ হাজার ভিউ এবং ১৭ হাজারের বেশি শেয়ার হয়েছে। এমন মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশ করায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সমাজের সকল স্তরে হেয় প্রতিপন্ন হওয়াসহ তার মানহানি হয়েছে। এ ব্যাপারে এসএ টিভি কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও তারা কোনও ব্যবস্থা নেননি। তাই একশ’ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে। মামলার বাদীর জবানবন্দি শেষে গত সোমবার বিচারক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন জানান, আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২২ জুলাই ধার্য করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন