News71.com
 Bangladesh
 21 May 19, 09:40 PM
 170           
 0
 21 May 19, 09:40 PM

বাস কাউন্টারে টিকিটের মূল্য টানানোর নির্দেশ॥

বাস কাউন্টারে টিকিটের মূল্য টানানোর নির্দেশ॥

নিউজ ডেস্কঃ ঈদ যাত্রায় ভাড়া নিয়ে যাতে যাত্রীদের ভোগান্তির শিকার হতে না হয়- এজন্য কুড়িগ্রামের প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত টিকিটের মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালে বাস কাউন্টারগুলোতে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়। এছাড়া হাইকোর্ট কর্তৃক ঘোষিত ৫২টি নিম্নমানের পণ্য যাতে কেউ বাজারজাত করতে না পারে এজন্য বাজার রোড ও জিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে নিম্নমান ঘোষিত চিপস ও লবণ ধ্বংস করা হয়। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হয়েছে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক খন্দকার নুরুল অমিন, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন