News71.com
 Bangladesh
 21 May 19, 08:38 PM
 171           
 0
 21 May 19, 08:38 PM

আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন।।গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন

আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন।।গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন

নিউজ ডেস্কঃ সংবাদ সম্মেলন ডেকেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এসময় দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন