News71.com
 Bangladesh
 21 May 19, 07:47 PM
 211           
 0
 21 May 19, 07:47 PM

ডিজিটাল পদ্ধতির বয়কটের দাবিতে ভারতীয়দের ধর্মঘটের জেরে ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ॥

ডিজিটাল পদ্ধতির বয়কটের দাবিতে ভারতীয়দের ধর্মঘটের জেরে ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ॥


নিউজ ডেস্কঃ ডিজিটাল পদ্ধতির কারণে আমাদানি-রফতানিতে ধস নামায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারি ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন চার দিনের ধর্মঘটের ডাক দেয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে। ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, চলতি সপ্তাহে ভারতীয় কাস্টমসের নির্দেশে ঘোজাডাঙ্গা শুল্কস্টেশনে অনলাইনে (ডিজিটাল পদ্ধতিতে) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এর ফলে ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ৭০ ভাগ হ্রাস পায়। এর প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কর্মচারি ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন আজ সকাল থেকে চার দিনের ধর্মঘটের ডাক দেয়। এদিকে, ধর্মঘটের প্রভাবে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় প্রায় আড়াই হাজার আমদানিজাত পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে বলে ব্যবসায়ীরা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন