
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পাকিস্তানের কারও ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। আজ ৯ মঙ্গলবার (২১ মে) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলরের ভিসার মেয়াদ না বাড়ানোয় তিনি সেখানে গিয়ে ভিসা প্রসেস করতে পারছেন না। বাংলাদেশ রাষ্ট্রগত ভাবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করেনি। তবে কোন সুনিদৃষ্ট কারনে ব্যক্তি বিশেষের ভিসা বন্ধ থাকতে পারে। তবে পাকিস্তানিদের ভিসা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর দেয়া বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন অনেকে।তারা বলেন ইকবাল হোসাইন ইসলামাবাদস্থ বাংলাদেশ দূতাসের প্রেস কাউন্সিলর হিসেবে কর্মরত। তিনি ভিসার সাথে সংশ্লিষ্ট নন।
উল্লেখ্য গতকাল সোমবার পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়, পাকিস্তানিদের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এতে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নে না করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিষয়টি নিয়ে বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলোসহ জাতীয় দৈনিকগুলোও আজ যথেষ্ট গুরুত্বের সাথে সংবাদ পরিবেশন করেছে। সেখানে সুস্পষ্টভাবে ইসলামাবাদস্থ বাংলাদেশ দুতাবাসের আনুষ্ঠানিক ভিসা বন্ধের বিষয়টি উঠে এসেছে।
ঢাকা ও ইসলামাবাদের একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশী কুটনীতিক ইকবাল হোসাইন ঢাকা ফেরেন। তারপর থেকে পাকিস্তানে ফেরার জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করলে পাকিস্তান বিষয়টি ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলিয়ে রেখেছে পাকিস্তান কর্তৃপক্ষ। এ বিষয়ে উভয় দেশের মধ্যে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।