News71.com
 Bangladesh
 21 May 19, 06:20 PM
 127           
 0
 21 May 19, 06:20 PM

ভারত থেকে চোরাই পথে ফেনসিডিল এনে নতুন বোতলে বিক্রি॥গ্রেফতার ২

ভারত থেকে চোরাই পথে ফেনসিডিল এনে নতুন বোতলে বিক্রি॥গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ ভারত থেকে গোপনে ফেনসিডিল এনে বেশি লাভের আশায় পানি মিশিয়ে ঢাকায় নতুন করে বোতলজাত করে বিক্রি করছে একটি চক্র। একটি বাসায় বসেই নতুন বোতলে ফেনসিডিল প্রক্রিয়াজাত করে আসছিল তারা। রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- মো. বিপ্লব হোসেন ওরফে রুবেল (৩২) ও মো. ফারুক হোসেন (২৬)।

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ডিএমপির ডিবি পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী কমিশনার (এসি) হান্নানুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা দল তাদের গ্রেফতার করা হয়। ডিবি পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী কমিশনার (এসি) হান্নানুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য ছিল, মগবাজার হয়ে একটি প্রাইভেটকারে ফেনসিডিলের চালান বিক্রির উদ্দেশে তেজগাঁও সাতরাস্তার দিকে আনা হচ্ছে। ওই খবরে আমাদের একটি দল মগবাজার রেলগেটে অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে প্রাইভেটকারটি আসা মাত্র ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেটকারসহ ফেনসিডিল ও খালি বোতল, কর্ক ও ফেনসিডিলের বোতলের মুখ খোলা ও লাগানোর জন্য বিশেষ চিরুনি জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন