News71.com
 Bangladesh
 20 May 19, 09:13 PM
 160           
 0
 20 May 19, 09:13 PM

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার পাকিস্তানের বাংলাদেশ হাইকমশিনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশি কূটনীতিক ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়াতে ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ মেয়াদ বাড়াতে অস্বীকার জানায়। এরই প্রতিক্রিয়ায় বাংলাদেশ জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিল। ইকবাল হোসাইন গত জানুয়ারি মাসে আবেদনটি করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন