News71.com
 Bangladesh
 20 May 19, 08:57 PM
 103           
 0
 20 May 19, 08:57 PM

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ॥

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ॥

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাজউকের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান। তিনি রাজউকের বর্তমান সদস্য হিসেবে দায়িত্বরত অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা। তার পদায়নের বিষয়ে কিছু এখনো জানানো হয়নি। একই প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুল কাদিরকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করার কথা উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন