News71.com
 Bangladesh
 20 May 19, 12:45 PM
 175           
 0
 20 May 19, 12:45 PM

গণভবনে ইফতারে নিজের অসুস্থতার কথা জানালেন শেখ হাসিনা

গণভবনে ইফতারে নিজের অসুস্থতার কথা জানালেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ গণভবনে এ বছরের প্রথম ইফতার মাহফিলে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ইফতারের প্রথম দিনে এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, আত্মীয় স্বজন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তা ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেন শেখ হাসিনা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন