News71.com
 Bangladesh
 20 May 19, 12:42 PM
 198           
 0
 20 May 19, 12:42 PM

বিকাশ থেকে টাকা উধাও॥ সক্রিয় প্রতারক চক্র

বিকাশ থেকে টাকা উধাও॥ সক্রিয় প্রতারক চক্র

নিউজ ডেস্কঃ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে বিকাশ থেকে টাকা উধাও হওয়ার ঘটনা। বিত্তশালী থেকে শুরু করে গরীব দীন মজুরেরাও ছাড় পাচ্ছে না প্রতারক চক্রের হাত থেকে। অথচ, এবিষয়ে উদাসীন সংশ্লিষ্ট কোম্পানী এবং মোবাইল ব্যাকিং কর্তৃপক্ষ। ভূক্তোভোগিরা জানান, অভিযোগ দিয়েও কোনো লাভ হয় না কাস্টমার কেয়ারে গুলোতে। তাই ক্ষোভে গালাগালি দিয়ে নিজের মনকে শান্তনা দেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। অনেকে অভিযোগ করে বলেন, হাজার হাজার কোটি টাকার লেনদেনকারী ডিজিটাল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ত্রূটির কারণে উধাও হচ্ছে মোবাইল একাউন্টে থাকা অর্থ। রাজশাহী বিকাশ অফিস এবং কয়েকটি বিকাশ এজেন্টদের সাথে কথা বলে জানা যায়, প্রায় কয়েকদিন পর পরই প্রতারক চক্রের ফাদে পা দিয়ে টাকা হারানোর কথা অনেকের কাছেই শোনা যাচ্ছে ।

ইদানিং বিকাশ এ্যাপ থেকে টাকা গায়েবের ঘটনা বেড়েই চলেছে। লোভনীয় অফার, বৃত্তির টাকা, ট্রানজেশনে ফি কম কাটবে, লটারি পাওয়া, বিকাশের সমস্যা দেখিয়ে পিন চাওয়া, সরকারী গোয়েন্দা সংস্থা থেকে পিন বা টোকেন গেছে ইত্যাদি বলে বিকাশ পিন হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়। যারা ফাঁদে পড়ে, খোয়া যায় তাদের অর্থ। রাজশাহী মহানগরীর মাসুদ রানা নামের বিকাশ এজেন্ট জানান, মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলোর দূর্বলতার কারণে হর হামেশাই এমন টাকা উধাও ঘটনা শোনা যাচ্ছে। এছাড়া ব্যস্ত সময়ে চোরেরা ফেক ম্যাসেজ দিয়ে এজেন্টদের কাছে টাকা চেয়ে বসে। ধরা পড়লে পিছন থেকে আরেকজন টাকা পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে। বিকাশের এমন দূর্বল সিস্টেমের কারণে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য লাভে অধিক অর্থ লেনদেনে ধরা খাওয়ায় অনেক ব্যবসায়ী বিকাশের ব্যবসা বন্ধও করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন