News71.com
 Bangladesh
 20 May 19, 12:36 PM
 85           
 0
 20 May 19, 12:36 PM

বুকিং দেখিয়ে লঞ্চের কেবিন ব্ল্যাকে উচ্চ দামে বিক্রির পায়তারা

বুকিং দেখিয়ে লঞ্চের কেবিন ব্ল্যাকে উচ্চ দামে বিক্রির পায়তারা

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের বাকি এখনো ১৫দিন। এ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য ঝালকাঠি টু ঢাকা রুটে চলাচলকারী বেসরকারি লঞ্চের কেবিনের ফিরতি টিকিটের কৃত্রিম সংকট শুরু হয়েছে। ঝালকাঠি থেকে প্রতিদিন ১টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। পালাক্রমে ফারহান-৭ এবং সুন্দরবন-১২ যাতায়াত করছে। লঞ্চের স্থানীয় প্রতিনিধিরা জানান, ঈদের পরে ঢাকাগামী লঞ্চের কেবিন বুকিং হয়ে গেছে। এখন আর কোন কেবিন ফাঁকা নেই। খোঁজ নিয়ে জানাগেছে, উক্ত দুটিতে ঝালকাঠিতে আসার জন্য কেবিন ফাঁকা আছে। এখনও বিভিন্ন লোকজন তাঁদের প্রয়োজনে কেবিন বুকিং দিচ্ছে। কিন্তু ঝালকাঠি থেকে ঢাকাগামী লঞ্চের কোন কেবিনই ফাঁকা নেই বলে জানা যায়।

অভিযোগ রয়েছে ঈদের বাকি এখনও ১৫দিন। তারপরেও ঘরমুখো মানুষের ফিরতি টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে উচ্চ মূল্যে বুকিং দেয়া হবে গোপনে। যারা বেশি টাকা দিবে তারাই বুকিং পাবে। প্রতিটি লঞ্চের সিঙ্গেল কেবিন ১২শ টাকা এবং ডাবল কেবিন ২৫শ টাকায় ঢাকা থেকে আগন্তুকদের বুকিং দেয়া হচ্ছে। কিন্তু একই দামে ঝালকাঠি থেকে ফিরতি টিকিট বুকিং দিতে গেলে কৃত্রিম সংকট দেখানো হয়। পরে সুযোগ বুঝে অতিরিক্ত দামে বুকিং দিবে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন