News71.com
 Bangladesh
 20 May 19, 12:21 PM
 83           
 0
 20 May 19, 12:21 PM

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন ফারহানা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন ফারহানা

নিউজ ডেস্কঃ একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দিতে যাবেন বলে জানা গেছে।একাদশ সংসদে যোগ দিয়েছে বিএনপি। নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি।ফলে তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা।ডজন প্রতিযোগী থাকলেও নারী এমপির তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পছন্দের তালিকার শীর্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা।আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি।

দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যক্রর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই। প্রসঙ্গত গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন