News71.com
 Bangladesh
 20 May 19, 12:10 PM
 117           
 0
 20 May 19, 12:10 PM

রাজধানীতে র্যাাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২ ।।

রাজধানীতে র্যাাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগের মধুসিটির সামনে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাহবের দুইজন সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন বলে জানায় র্যাাব। নিহতরা হলেন মনির (৪৫) ও গিয়াস (৩৩)। আজ সোমবার (২০ মে) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তারা শ্রীমঙ্গল থেকে চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে ঢাকায় আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে চা পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র্যা ব জানায়, ছিনতাইকৃত কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় মধুসিটির সামনে র্যাউব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র্যামব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাচব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।র্যা ব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, অন্তত ৮-৯ টন চা পাতাসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হয়। কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে তারা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র্যা ব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা যান। এসময় র্যাকবের দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন