News71.com
 Bangladesh
 19 May 19, 08:24 PM
 117           
 0
 19 May 19, 08:24 PM

উপমন্ত্রীর নাম ব্যবহার করে ছাত্রলীগ নেত্রীকে আপহরণ চেষ্টা॥ থাানায় জিডি

উপমন্ত্রীর নাম ব্যবহার করে ছাত্রলীগ নেত্রীকে আপহরণ চেষ্টা॥ থাানায় জিডি

নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম দিসাকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দিসা। তিনি জানান, এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোতালেব প্লাজার একটি বাসা থেকে তাকে অপহরণের চেষ্টা করা হয়। দিসা বলেন, “শনিবার (১৮ মে) দুপুরে রিমা নামে একজন ফোন করে বলেন, উপমন্ত্রী নওফেল আমার সঙ্গে কথা বলতে চান। এরপর উপমন্ত্রীর পরিচয় দিয়ে একজন ফোনে বলেন, ‘তোমার ওপর হামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। তুমি সন্ধ্যায় রিমার সঙ্গে চলে এসো। আমি তোমাকে আপার (প্রধানমন্ত্রী) কাছে নিয়ে যাবো’।”

তিনি বলেন, সন্ধ্যায় রিমা মোতালেব প্লাজার বাসায় আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। এরমধ্যে উপমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দিসা ও তার সঙ্গে থাকা অন্যদের জানান, তিনি রিমা নামে কাউকে পাঠাননি এবং ঘটনার কিছুই জানেন না। নওফেল পরিচয়ে যিনি ফোন করেছিলেন তিনি ভুয়া। এটা জানার পর তিনি বুঝতে পারেন তাকে কৌশলে বাসা থেকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। দিসা ও তার সঙ্গে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরেছে এটি বোঝার পর রিমা বাসা থেকে পালিয়ে যায়।

 দিসা বলেন, ‘আমাকে কৌশলে অপহরণের চেষ্টা করা হয়েছিল। আমি এখন নিরাপদ বোধ করছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইছি। কালকের ঘটনার পর থেকে আমি আতঙ্কিত।’ উল্লেখ্য ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে গেলে হামলার শিকার হন শ্রাবণী ইসলাম দিসাসহ অন্যরা। এ সময় তিনি চোখে আঘাত পেয়ে আহত হন। দিশা দাবী করেন ছাত্রলীগকে বিতর্কিত করতে একটি চক্র তাকে অপহরণের চেষ্টা করেছে। রিমা নামে যে মেয়ে দিশার কাছে এসেছিল, সে বদরুন্নেছা কলেজ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট । তাকে গ্রেফতার করলে সব তথ্য বেরিয়ে আসবে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন