News71.com
 Bangladesh
 19 May 19, 07:06 PM
 128           
 0
 19 May 19, 07:06 PM

ধানের ন্যায্যমূল্যের দাবিতে জামালপুরে ছাত্র ইউনিয়নের অনশন॥

ধানের ন্যায্যমূল্যের দাবিতে জামালপুরে ছাত্র ইউনিয়নের অনশন॥

নিউজ ডেস্কঃ সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে অনশন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা। ছাত্র ইউনিয়ন আজ রোববার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে এই অনশন কর্মসূচি পালন করছে।ধানের ন্যায্যমূল্য, কৃষকের কাছ থেকে কম দামে ধান ক্রয় করে বেশি দামে বিক্রির চক্রান্ত বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় ও প্রতিটি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবি জানান অনশনকারীরা। দাবি মানা না পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। অনশন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি আলী আক্কাছ, জেলার সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাফিজুল হক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্র সূত্রধর প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন