News71.com
 Bangladesh
 19 May 19, 07:04 PM
 93           
 0
 19 May 19, 07:04 PM

শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা করছে চীন॥

শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা করছে চীন॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়ক ভূমিকার কথা পূনর্ব্যক্ত করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, চীন নিরপেক্ষভাবে আশা করে, শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। আজ রোরবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করছে। উপকূলীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ব্লু ইকোনমির বিষয় জোর পদক্ষেপ বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে অত্যন্ত সহায়ক হবে।তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সময় চীনা সহায়তায় দেশের ৬টি বিভাগে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশালায়তন কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের সুনাম রয়েছে। এসময় তথ্যসচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন