News71.com
 Bangladesh
 19 May 19, 02:16 PM
 170           
 0
 19 May 19, 02:16 PM

প্রতারণার ফাঁদে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান খোয়ালেন ৫২ হাজার ডলার়॥

প্রতারণার ফাঁদে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান খোয়ালেন ৫২ হাজার ডলার়॥

নিউজ ডেস্কঃ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েন হাসান মাহমুদ নাঈম। আউটসোর্সিংয়ের কাজ শেখার জন্য গত বছরের মে মাসে ধানমন্ডির রেক্স আইটি ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। ভর্তি ফি বাবদ প্রতিষ্ঠানটি তাঁর কাছ থেকে নেয় আট হাজার টাকা। সেখানে তিনটি ক্লাস করেন হাসান। সেখানে কস্ট পার অ্যাকশন (সিপিএ) মার্কেটিং, পেইড মার্কেটিংসহ নানা বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর অনলাইনে কিছু কাজ করার পর প্রশিক্ষনার্থী হাসানকে দেওয়া হয় একশ থেকে দুই’শ ডলার। রেক্স আইটির প্রধান আবদুস সালাম পলাশ অনলাইন অ্যাডভারটাইজিং মার্কেটে বিনিয়োগ করার জন্য শিক্ষার্থী হাসানকে প্রলুব্ধ করেন। হাসান ওই প্রতিষ্ঠানে এক হাজার ডলার বিনিয়োগ করেন। হাসানের বাবা এ টি এম মনিরুজ্জামান গতকাল শনিবার নিউজ৭১কে বলেন, তাঁর ছেলে হাসান এক হাজার ডলার বিনিয়োগ করলে প্রতিষ্ঠানটি পরের মাসে লাভসহ এক হাজার ৮০০ ডলার দেয়। তাঁর দাবি, হাসানের মতো আরও অনেক শিক্ষার্থীকে দ্বিগুন অর্থ লাভের প্রলোভন দিয়ে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়। প্রথম প্রথম লাভের টাকা দেওয়া হলেও পরে প্রতিষ্ঠানটি টাকা না দিয়ে গড়িমসি করতে থাকে। তাঁর ছেলে হাসান বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে সর্বমোট ৫১ হাজার ৯০৬ ডলার বিনিয়োগ করেন। এই টাকা আর ফেরত পাননি হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন