News71.com
 Bangladesh
 19 May 19, 11:56 AM
 145           
 0
 19 May 19, 11:56 AM

সৌদি যাওয়ার সময় ডিজিটাল পাসপোর্টসহ চার রোহিঙ্গা আটক॥

সৌদি যাওয়ার সময় ডিজিটাল পাসপোর্টসহ চার রোহিঙ্গা আটক॥

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল বিমানবন্দরে সৌদি আরবে যাওয়ার পথে বাংলাদেশি চারটি ডিজিটাল পাসপোর্টসহ চার রোহিঙ্গাসহ এক বাংলাদেশি দালালকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আজ রবিবার ভোর সাড়ে ৪ টায় বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের পাসপোর্টে উল্লেখিত নাম অনুযায়ি তারা হলেন, আরেফা বেগম, মনিকা হোসেইন, সানোয়ারা বেগম ও মোহাম্মদ ওমর। বাংলাদেশী দালালের নাম মো. আবসার উদ্দিন। তারা গালফ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাহারাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন