News71.com
 Bangladesh
 19 May 19, 11:10 AM
 140           
 0
 19 May 19, 11:10 AM

বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরাই খাদ্যে ভেজাল দেয়॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরাই খাদ্যে ভেজাল দেয়॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার বিকেলে রাজধানীতে রাজউকে কর্মরত সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিলে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, পৃথিবীর কোনো দেশে খাদ্যে ভেজালের ঘটনা নেই। শুধু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী এটা করছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর রমনা চাইনিজ রেস্তোরাঁয় রাজউকে কর্মরত সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিলে নাসিম এ কথা বলেন।

খাদ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ভেজাল খাবার খেয়ে পরিবারে ভাই মারা যাচ্ছে, বোন মারা যাচ্ছে। খাদ্যে ভেজাল যারা দেবে তারা হচ্ছে শত্রু। পরিবারের শত্রু, মানুষের শত্রু। এ সময় নাসিম দেশের কৃষকদের বাঁচাতে সরকারকে ধান কিনে নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন