News71.com
 Bangladesh
 18 May 19, 06:16 PM
 168           
 0
 18 May 19, 06:16 PM

খালেদা জিয়ার মুক্তিতে একমাত্র বাধা প্রধানমন্ত্রী॥ বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়

খালেদা জিয়ার মুক্তিতে একমাত্র বাধা প্রধানমন্ত্রী॥ বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামিনে বেগম খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা নেই, তার মুক্তিতে একমাত্র বাধা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ভাইরাল হওয়া প্রধানমন্ত্রীর কথিত ফোনালাপের অডিও’র প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, আদালতের কাছে কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে। সুতরাং প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপরে নির্ভর করে বেগম জিয়ার মুক্তি কিংবা কারাগরে থাকা।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জেল-জুলম উপক্ষো করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনে নামতে হবে। আমরা যদি আপসহীনভাবে রাস্তায় নামতে পারি তাহলে সরকার খালেদা জিয়াকে জেলে আটকে রাখতে পারবে না। আপনারা রোজা রেখে বেগম জিয়ার মুক্তির জন্য দোয়া করবেন। আর এরপরে রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তি পথ প্রশস্ত করবেন। মানবন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন