
নিউজ ডেস্কঃ গতকাল রাত থেকে এই নিউজ প্রকাশ এর আগ পর্যন্ত সারাদেশের পৃথক সড়ক দুর্ঘটনয় নিহতের সংখ্যা ৭ আরও আহত ২১জন এর বেশি সংখ্যক মানুশ। হয়েছেন রাজধানী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩জন আরও আহত হয়েছেন ৬ জন। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন ।
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম আব্দুল্লাহ (১৮)। নিহত কিশোরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, মরদেহ এখন মর্গে রাখা আছে।
এছাড়াও আজ শনিবার সকাল রাজধানীর এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি নিশ্চিত করেন। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
আমাদের বাগেরহাটের সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। শনিবার সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ জানান, সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন ১৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।