News71.com
 Bangladesh
 18 May 19, 06:08 PM
 115           
 0
 18 May 19, 06:08 PM

অবৈধ বালু উত্তোলনের ফলে বরগুনায় ভেঙে পড়ল স্কুল ব্রিজ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা

অবৈধ বালু উত্তোলনের ফলে বরগুনায় ভেঙে পড়ল স্কুল ব্রিজ॥ ভোগান্তিতে শিক্ষার্থীরা


নিউজ ডেস্কঃ বরগুনার তালতলীতে ছোটবগী ও পাঁচাকোড়ালিয়া ইউনিয়নের খাল থেকে অবাধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভেঙে পড়ে পি.কে. স্কুলের ব্রিজটি। এতে আশপাশের বাড়িঘর ও ফসলি জমি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে, একইসঙ্গে ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত চার-পাঁচ মাস আগে অবৈধ ও অপরিকল্পিত ভাবে ব্রিজটির পাশ দিয়ে স্থানীয় জামাল ফকির নামের এক ব্যক্তি ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে তার বাড়ির পুকুর-ডোবা ভরাট করেন। যার কারণে পি.কে. স্কুলের ছোটবগীর খালের বালু উত্তোলন করায় ব্রিজটি ভেঙে পড়ছে। জানা যায়, তালতলী উপজেলার ছোটবগী ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের দুটি খালের উপরে ১৯৯১ সালে তৎকালীন সাংসদ প্রয়াত মোঃ মজিবর রহমান তালুকদার ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দিয়ে প্রতিদিন ১৫-২০ হাজারেরও বেশি পথচারী পারাপার করছে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও পথচারীরা।

স্কুলের শিক্ষার্থীরা জানান, এই ব্রিজটির কারনে আমরা ঠিকভাবে স্কুলে যেতে পারছি না। অনেক পথ ঘুরে তারপর স্কুলে যেতে হয়। পি.কে স্কুলের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন চুন্নু জানান, স্থানীয় আ. ছত্তার ফকিরের ছেলে জামাল ফকির তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য স্কুল সংলগ্ন ছোটবগী খাল থেকে বালি উত্তোলন করায় আমাদের স্কুল সংলগ্ন ব্রিজটি ভেঙে পড়েছে। তালতলী উপজেলার নিবার্হী অফিসার দীপায়ন দাস শুভ জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে ব্রিজটি ধ্বংস করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন