News71.com
 Bangladesh
 17 May 19, 07:01 PM
 107           
 0
 17 May 19, 07:01 PM

নাসিমকে দলীয় পদ থেকে পদত্যাগের পরামর্শ দিলেন॥বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলাল

নাসিমকে দলীয় পদ থেকে পদত্যাগের পরামর্শ দিলেন॥বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলাল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে দলীয় পদ থেকে সরে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করার পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণসভায় এ পরামর্শ দেন তিনি। আলাল বলেন, নাসিম সাহেবের মতো লোক বললেন, পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কেনা যায়, এমনকি বিচার-আদালত কেনা যায়। আজকে হাইকোর্ট পারে না একটি রুল দিয়ে আদালত অবমাননা করতে। অথচ বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়ে খুব বীরত্ব দেখাতে পারে। তিনি বলেন, নাসিম সাহেব যখন স্বীকার করেছেন, তখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দল থেকে পদত্যাগ করে দেখান একটা দৃষ্টান্ত। যে, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে আমি পদত্যাগ করলাম।

সাবেক এ সংসদ সদস্য বলেন, অনেক সময় নদীপথে আবহাওয়া খারাপ হয়। তখন নৌযানগুলো যেন বিভ্রান্ত না হয় তার জন্য মোহনাগুলোতে লাইট হাউস থাকে। যেখান থেকে সিগন্যাল দেয়া হয় এ পথে না, আপনি এই পথে যাবেন। মাহফুজ উল্লাহ সাহেব ছিলেন তেমনই একজন মানুষ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম। সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন