News71.com
 Bangladesh
 17 May 19, 12:57 PM
 133           
 0
 17 May 19, 12:57 PM

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হল স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’॥

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হল স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্রটির নির্মাতা সজল এ তথ্য জানান।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মের একটি কাহিনী নিয়ে এটি নির্মিত হয়েছে। সজল বলেন, আমি গতানুগতিক কোনো চলচ্চিত্র নির্মাণ করি না। মানুষের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্র নির্মাণ করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনায় মানুষকে উদ্বুদ্ধ হতে হবে। দেশ ও জাতির জন্য এ চলচ্চিত্র নির্মাণ করেছি, কোনো মুনাফার উদ্দেশ্য নয়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এ চলচ্চিত্র ভূমিকা রাখবে। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি বলেন, চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও ভিশন তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ যাতে ছবিটি দেখে এজন্য গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন