
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে যে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে তা যে কেউ দিতে পারে। তাও আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি হত্যাকাণ্ডে প্রসঙ্গে কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, এসব হত্যাকাণ্ডে আইএস-এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন এলাকায় চাঞ্চল্যকর ৩৭ মামলায় ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।