News71.com
 Bangladesh
 16 May 19, 07:40 PM
 145           
 0
 16 May 19, 07:40 PM

জাতীয় বাজেটের অধিকাংশ অর্থই ব্যায় হয় বিদেশী ঋণ পরিশোধে॥বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল

জাতীয় বাজেটের অধিকাংশ অর্থই ব্যায় হয় বিদেশী ঋণ পরিশোধে॥বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল

নিউজ ডেস্কঃ একটা সময় দেশের বাজেটের বরাদ্দের অধিকাংশ স্বাস্থ্য, শিক্ষা বা প্রতিরক্ষা খাতে বরাদ্দ থাকলেও বর্তমানে তা বিদেশিদের ঋণ পরিশোধে ব্যয় হয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) উদ্যোগে '৪৩তম ফারাক্কা লংমার্চ দিবস এবং খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক মহাসংকট উত্তরণে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণের বিকল্প নেই' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশে ঋণ বেড়েই চলেছে। কিছু দিন আগে পত্রিকায় পড়লাম বর্তমানে দেশে প্রতিটি শিশু গড়ে ৬০ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম গ্রহণ করে। এভাবে চলতে থাকলে দেশ একদিন ধ্বংস হয়ে যাবে।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুলস্নাহ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কাদের সিদ্দিকী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন