News71.com
 Bangladesh
 16 May 19, 07:16 PM
 85           
 0
 16 May 19, 07:16 PM

সংসদ সদস্য শামীম ওসমান অসুস্থ চিকিৎসা নিচ্ছেন কলকাতায়

সংসদ সদস্য শামীম ওসমান অসুস্থ চিকিৎসা নিচ্ছেন কলকাতায়

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছেন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের এই নেতার সংসদ বিষয়ক সচিব হাফিজুর রহমান মান্না। তিনি জানান, ব্লাড সুগার নেমে গেছে। প্রেশারের সমস্যাজনিত কারণে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এ ছাড়াও ওই হাসপাতালে বিভিন্ন শারীরিক পরীক্ষাও করাচ্ছেন শামীম ওসমান। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন