News71.com
 Bangladesh
 16 May 19, 06:36 PM
 113           
 0
 16 May 19, 06:36 PM

সিআইডির প্রধান হলেন শফিকুল ইসলাম

সিআইডির প্রধান হলেন শফিকুল ইসলাম

নিউজ ডেস্কঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এতদিন তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। অন্যদিকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর (চলতি দায়িত্ব) করা হয়েছে নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসানকে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী অন্য দুটি পদের মধ্যে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন