News71.com
 Bangladesh
 16 May 19, 06:18 PM
 155           
 0
 16 May 19, 06:18 PM

ডিজিটাল পাল্লায় ব্যাপক চুরি॥ প্রতিনিয়ত ঠকছেন ক্রেতা

ডিজিটাল পাল্লায় ব্যাপক চুরি॥ প্রতিনিয়ত ঠকছেন ক্রেতা


নিউজ ডেস্কঃ আধুনিকায়নের সাথে পাল্লা দিয়ে ব্যবসায়-বাণিজ্যে ডিজিটাল পাল্লার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তবে মানগত দিক বিবেচনা না করেই বাড়ছে এই ব্যবহার। আর ডিজিটাল পাল্লার অপব্যবহারে বাড়ছে ডিজিটাল চুরিও। অসাধু ব্যবসায়ীদের ডিজিটাল কারসাজিতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতা। উপযুক্ত দাম দেয়ার পরও পরিমাণ মতো পণ্য না পেয়ে ঠকছেন অহরহ। কিন্তু কারসাজি ধরতে না পেরে সব কিছুই মেনে নিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তাছাড়া বিএসটিআই বা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ কোনোরূপ চেকিং না করায় এবং কোনো ফি আদায় না করায় সরকারও বঞ্চিত হচ্ছে মোটা অঙ্কের রাজস্ব থেকে।

সনাতন ওয়িং পাল্লার পাশাপাশি ওজন পরিমাপের জন্য বর্তমানে ডিজিটাল স্কেলের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। হাতের কারসাজির পাশাপাশি সনাতন পদ্ধতির পাল্লায় কম ওজনের বাটখারা ব্যবহার করে ক্রেতাদের ঠকানোর অভিযোগ দীর্ঘদিনের। সে কারণে ডিজিটাল স্কেলকে মনে করা হচ্ছিল অপেক্ষাকৃত নিরাপদ ও নির্ভরযোগ্য। ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কারণে গত কয়েক বছরে নগর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল স্কেলের ব্যবহার বেড়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা অল্প সময়ের ব্যবধানেই ডিজিটাল স্কেলকে বিতর্কিত করে তুলেছে। এ মেশিনে নানান কারসাজির মাধ্যমে ওজন-পরিমাপে কম দেয়া হচ্ছে। পণ্যে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত বিএসটিআইর মেট্রোলজি বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সনাতন পদ্ধতির পাল্লার চুরি ঠেকাতে ডিজিটাল স্কেলের অনুমোদন দেয় সরকার। নিয়মানুযায়ী সনাতন পাল্লা ও বাটখারার মতো ডিজিটাল পাল্লার ক্ষেত্রেও বিএসটিআই থেকে নির্দিষ্ট ফি’র বিনিময়ে বিশেষ স্ট্যাম্প নেয়ার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন