News71.com
 Bangladesh
 15 May 19, 04:04 PM
 114           
 0
 15 May 19, 04:04 PM

জঙ্গি পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি: আইজিপি

জঙ্গি পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি: আইজিপি

নিউজ ডেস্কঃ দেশে জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া জঙ্গিরা এখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বুধবার (১৫ মে) পুলিশ সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


পুলিশ মহাপরিদর্শক বলেন, পুরো বিশ্বে জঙ্গিরা এখন ‘লোন উলফ’ পদ্ধতিতে হামলা চালাচ্ছে। অর্থাৎ দলবদ্ধ হামলার চেয়ে একাকী হামলার প্রবণতা বাড়ছে। এ প্রবণতা রোধ করা প্রায় অসম্ভব। জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি। তিনি আরও বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলার পর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। জঙ্গি বা সন্দেহভাজনদের নিয়ে মানুষ তথ্য দিলে ‘একাকী হামলা’ প্রবণতাও প্রতিরোধ করা সম্ভব হবে। বুদ্ধপূর্ণিমায় সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য না থাকলেও আশঙ্কা থেকে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন