News71.com
 Bangladesh
 15 May 19, 01:22 PM
 93           
 0
 15 May 19, 01:22 PM

প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের॥

প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের॥


নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ওবায়দুল কাদেরকে বহনকারী বাংলাদেশে বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমান বন্দরে ওবায়দুল কাদেরকে অভ্যর্থনা জানান এমপি-মন্ত্রীসহ আওয়ামী সর্বস্তরের নেতাকর্মীরা। এরআগে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটটি দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল।ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ডা. আবু নাসার রিজভী এবং কিছু সংখ্যক দলীয় নেতাকর্মী রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন