News71.com
 Bangladesh
 15 May 19, 07:12 AM
 84           
 0
 15 May 19, 07:12 AM

নারীর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে॥

নারীর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে॥

নিউজ ডেস্কঃ ধর্ষণের শিকার নারীদের দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নারীনেত্রীরা। তারা বলছেন, ধর্ষণসহ সকল নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ জরুরি। তারা বলেন, নারী সম্পর্কে মনোভাব বদলানোর সময় এসেছে। আগে নারীকে ঘরের বাইরে এসে পুরুষের পাশাপাশি কাজ করার আহ্বান জানানো হতো। এখন নারীরা বাইরে বের হয়ে এসেছে। কিন্তু নারীরা রাস্তা-ঘাটে, বাসে ধর্ষণের শিকার হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। তাদের বাইরে চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। তা না হলে নারীর যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা বাধাগ্রস্ত হবে। আর তা যদি হয় তা দেশের সামগ্রিক উন্নয়নে, সামাজিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ প্রসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, মানুষের মাঝে বিকৃতি বাড়ছে। বিকৃত মানসিকতার প্রকাশ ঘটছে ধর্ষণের মধ্য দিয়ে। এর সমাধানে সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এবং পরিবারকে সমষ্টিগতভাবে কাজ করতে হবে। পরিবার হচ্ছে নৈতিকতা শিক্ষার সবচেয়ে বড় ক্ষেত্র। সেখানেই শিশুদের নৈতিকতা শিক্ষা দেওয়া সবচেয়ে জরুরি। মানবাধিকার কর্মী ও ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর বলেন, ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ আমাদের সমাজে মূল্যবোধের শূন্যতা সৃষ্টি হয়েছে। টাকা, ক্ষমতার দাপট দেখানো, স্মার্ট ফোনে পর্নোগ্রাফির সহজলভ্যতা- সমাজে বিকারগ্রস্ত একটি মানসিকতা ছড়িয়ে দিচ্ছে। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই এর প্রভাবে আবর্তিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন